একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

আনোয়ারায় দেশীয় বন্দুক সহ আটক ৩

মেনন দাশ(রিপোর্টার):

আনোয়ারায় একটি দেশীয় এক নলা বন্দুক সহ ইমরান হোসেন রাসেল (২৫), মোঃ আঃ ফরহান পিয়াল (২৫) ও মোঃ ছোটন (২৫) নামের ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার ১ মার্চ ২৫ ইং ভোর রাতে উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়ার মোঃ আঃ ফরহান পিয়াল (২৫) এর গরুর ফার্ম থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে ৮নং চাতরী ইউনিয়নের ডুমুরিয়ায় অবস্থিত মোঃ আঃ ফরহান পিয়াল এর গরুর ফার্মে অভিযান চালায় সেনাবাহিনীর টিম। অভিযানের এক পর্যায়ে রাত ৩:১৫ মিনিটে ইমরান হোসেন রাসেল (২৫), মোঃ আঃ ফরহান পিয়াল (২৫) ও মোঃ ছোটন (২৫)কে আটক করে সেনাবাহিনী। এসময় তাদের সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। আটকের পরবর্তী জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে ফার্মের উত্তর পশ্চিম কর্ণারে একটি চটের বস্তার ভিতর রক্ষিত ০১টি দেশীয় তৈরি এক নলা বন্দুক উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনির হোসেন জানান, দেশীয় তৈরি অস্ত্রসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

আটককৃত ইমরান হোসেন রাসেল (২৫), মোঃ আঃ ফরহান পিয়াল (২৫) ও মোঃ ছোটন (২৫) ডুমুরিয়া রুদুরা এলাকার বাসিন্দা।