একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

আলকরণ দূর্গাপূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুব্রত শীলঃ

৩১ নং আলকরন ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৬টি দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে সাবেক সফল কাউন্সিলর দিদারুর রহমান লাবু এর সভাপতিত্বে আসন্ন দুর্গাপূজার সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ই অক্টোবর বিকাল ৫টায় সাবেক কাউন্সিলর দিদারুর রহমান লাবু এর সভাপতিত্বে ও আর্থিক ও সার্বিক সহযোগিতায় ও অরিজিৎ ভট্টাচার্য্য এর পরিচালনায় সদরঘাট ফোর স্টার সিলভার হলে ৩১ নং আলকরন ওয়ার্ডের অন্তর্ভুক্ত ৬টি দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে এই মতবিনিময় সভা ও এলাকার প্রায় পাঁচশত মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী,কোতোয়ালী থানা বিএনপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Screenshot

সভায় পূজা কমিটির প্রায় সকল বক্তা এক বাক্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর দিদারুর রহমান লাবু’র বিগত প্রায় ১৫-১৬ বছর ধরে চলা এই দায়িত্বপূর্ণ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। এসময় পুরো অনুষ্ঠানটি একটি পারিবারিক মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অঞ্জন কুমার চৌধুরী প্রায় ১৫-১৬ বছর ধরে পরিচালিত হওয়া এই কার্যক্রমের ধারক ও বাহক দিদারুর রহমান লাবু এর ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। এরপর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম এক হৃদয়গ্রাহী ও দায়িত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্য চলাকালে উপস্থিত সবার মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রধান অতিথি চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান তার স্বভাব সুলভ বক্তব্যের মাধ্যমে সভাপতি এর প্রশংসা করেন এবং উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এমপি মোহাম্মদ আবু সুফিয়ান হিন্দু সম্প্রদায়ের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার প্রদান করেন। পরে অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে নিজ হাতে বস্ত্র বিতরণ করেন। পুরো অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।