একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

ভোক্তাপর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম

আব্দুল কাদের রুবেলঃ

অবশেষে ভোক্তাপর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা থেকে কমিয়ে ১৫২৮ টাকা নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২ জুলাই ২৫ ইং নতুন এ দাম নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিগত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।একই সাথে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটার প্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।