একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

কক্সবাজারে পর্যটকদের স্বাস্থ্য ঝুঁকি নিরসন বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

 

মঈন উদ্দিন মাহমুদ:
কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার ২৭ জুলাই ২৫ ইং হতে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় শহরের পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা’র উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল আলম, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) মিজ সাবিনা ইয়াসমিন ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন।

এবারের প্রশিক্ষণে মোট ১০৭ জনকে ৪টি আলাদা গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পানিতে ডুবে যাওয়া ব্যক্তির উদ্ধার পরবর্তী প্রাথমিক চিকিৎসা, বিশেষ করে সিপিআর প্রদানে দক্ষ একটি পুল গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
বীচকর্মী, লাইফগার্ড সদস্য, জেটস্কি চালক, বীচবাইক চালক ও টিউব মালিকসহ বিভিন্ন শ্রেনী ও পেশার সদস্যদের সমন্বয়ে টীমগুলো গঠন করে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।