জাতীয় সাংবাদিক মঞ্চ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনিকে বিশেষ সন্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক মঞ্চ প্রতিষ্ঠাবার্ষিকী এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচ্য সূচি ছিল ‘সাংবাদিকতা হোক দলীয় দাসত্ব মুক্ত’
জাতীয় সাংবাদিক মঞ্চ সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী (বীর বিক্রম)
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী সদস্য ও জাসাস সাবেক সভাপতি রেজাবুদ্দৈলা চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম -আহবায়ক ড. আতিক মুজাহিদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব শাহ আসলাম হোসেন, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ ইসলামী, বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের নির্বাহী পরিচারক তালুকদার মনির উজ্জমান মনির, দৈনিক প্রতিদিন সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. সৈয়দ হুমায়ুন কবির, মোহাম্মদপুর মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহিদুল নাহার, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. আতিক মুজাহিদ, ক্রীড়া সংগঠক নাহার পারভীন সহ প্রমুখ।
উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনিকে জাতীয় সাংবাদিক মঞ্চ বিশেষ সন্মাননা প্রদান করে।