পতেঙ্গায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২
অনিন্দ্য নয়ন:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২) নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২৫ ইং পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী টহলরত অবস্থায় কিছু যুবককে গাঁজা সেবন করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চায় এবং সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরবর্তীতে ওই যুবক আরও কিছু লোক নিয়ে এসআই ইউসুফকে ঘিরে ধরে ভুয়া পুলিশ বলে প্রশ্ন করে।পরবর্তীতে তারা আকস্মিকভাবে আক্রমণ চালায়।
ভিডিও ফুটেজে এসআই ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, আমার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস সব নিয়ে গেছে ওরা।‘আমার মানসম্মান সব শেষ।’এসময় তার শরীরে আঘাতের দাগ দেখা যায়।
এ ঘটনা পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে পালিয়ে যাওয়ার মুহুর্তে জনতা দু’জনকে ধরে গণধোলাই দেয়।পরবর্তীতে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দুইজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয় ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।