একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

ফরিদপুর জেলার নগর কান্দায় একদল সন্ত্রাসী আমেরিকা প্রবাসী গোলাপি বেগমের বাড়ি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবাদক,ফরিদপুর : ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের আমেরিকা প্রবাসী গোলাপি বেগমের জমি দখলের চেষ্টা করছে ওই গ্রামের একদল সন্ত্রাসী। এ বিষয়ে গোলাপী বেগমের পরিবারের একজন নাসরিন খাতুন, পিতাঃ মোঃ আনজু মোল্লা নামে এক মহিলা এবং বাড়ির কেয়ারটেকার নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নংঃ ৭৫৫।

তিনি তার সাধন ডায়েরিতে উল্লেখ করেছেন যে, ১। খোকন ঠাকুর, পিতা মৃতঃ মোসলেম উদ্দিন ঠাকুর, ২। বকুল ঠাকুর, পিতাঃ শাহাবুদ্দিন ঠাকুর, ৩।হান্নান ঠাকুর, পিতাঃ শাহাবুদ্দিন ঠাকুর, ৪। স্বর্ণা, পিতাঃ হান্নান ঠাকুর, সর্ব সাংঃ দক্ষিণ কাইচাল, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর। সন্ত্রাসী রাত গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময়ে দেশিয় অস্ত্রসজ্জিত হয়ে নাসরিন খাতুন এর বাড়িতে ঢুকে তার স্বামী ইব্রাহিম সরদার ও তার ছেলেদের মারপিট করে গুরুতর যখন করে এবং হেও প্রতিপন্ন করে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে তারা বাড়ির ওয়াল ভেঙ্গে এবং গাছ কেটে বাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে।

ঘটনার অনুসন্ধানে জানা যায় বাড়ির মালিক গোলাপী বেগম দীর্ঘদিন থেকে আমেরিকা প্রবাসী। তাদের ওবর্তমানে তার আতিয়া দীর্ঘদিন ধরে বাড়িতে বসবাস এবং দেখাশোনা করে আসছে। গোলাপি বেগম আমেরিকায় “পেট্রিয়েন্ট অফ বাংলাদেশ” নামে একটি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত।

গোলাপি বেগম দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করে সেখানকার প্রবাসীদের মধ্যে দেশপ্রেম সৃষ্টির কাজ করে যাচ্ছেন এবং দেশ ও সমাজের উন্নয়নের জন্য দান অনুদান করে যাচ্ছেন। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসীরা ভুয়া দলিল তৈরি করে জোরপূর্বক তার জমি ও বাড়ি দখলের চেষ্টা করছে। তিনি এ বিষয়টি লিখিতভাবে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ কে জানিয়েছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি উক্ত বিষয়টির সম্পর্কে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকায় বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে জানাবেন বলে উল্লেখ করেছেন।