বিজয় দিবসে ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত
রাজীব চক্রবর্তীঃ
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে গনমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বৃদ্ধাশ্রমে ও এতিমখানায় খাওয়ার বিতরণ, আলোচনা সভা বিশেষ মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২৫ ইং সকালে ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা লিটন দাশ শিবুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন শীল এর সঞ্চালনায় বিজয় দিবসের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা পরবর্তীতে দুপুরে চট্টগ্রাম নগরীর বড়দিঘীর পাড়স্থ বেওয়ারিশ পুনর্বাসন ও চিকিৎসা কেন্দ্রে অবস্থিত অসহায় মা বাবা ও চিকিৎসা সেবা বঞ্চিত অসহায়দের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। একই সাথে এতিমখানায় খাওয়ারের ব্যবস্থা সহ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাহবুবুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান শারমিনা মাহবুব সহ সংগঠনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা নাজিম উদ্দিন, লিটন দাশ শিবু, সভাপতি শাহেদ উজ জামান চৌধুরী, সাধারণ সম্পাদক নয়ন শীল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের রুবেল , সহ-সাংগঠনিক সম্পাদক আর্কিটেক্ট ধ্রুব দাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.আবু বকর, সহ-আইন বিষয়ক সম্পাদক চৈতি চৌধুরী, অর্থ সম্পাদক সুমন বড়ুয়া , সহ-অর্থ সম্পাদক সুমন চৌধুরী , দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মামুন, কার্যনির্বাহী সদস্য রাজীব ধর, শহিদুল ইসলাম, জুয়েল রানা দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।