বরিশালের গৌরনদী উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ হোসাইন মোঃ লিওন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ৬ জানুয়ারি ২৬ ইং সন্ধ্যায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গৌরনদী থানাধীন টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন মিতালী ট্রেডার্সের সামনে হতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানাধীন টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন মিতালী ট্রেডার্সের সামনে পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসাইন মোঃ লিওন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার পরবর্তীতে ২ পিস ইয়াবা রাসায়নিক পরীক্ষার জন্য আলাদা করে সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যুবক ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত হোসাইন মোঃ লিওন (২১) গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকার মোঃ জহিরুল ইসলাম বাবুল এর পুত্র।