একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও ছোরা উদ্ধার

সুমন বড়ুয়াঃ

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি অটো পিস্তল ও একটি সুইস গিয়ার(ছোরা) উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার ৬ জানুয়ারি ২৬ ইং বিকাল হতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে এই পিস্তল ও ছোরা উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিত ৬ জানুয়ারি বিকাল থেকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টহল দল কেরানীগঞ্জের ভাংনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের লিডার শাহিনকে আটক করার উদ্দেশ্যে তার দোকানে অভিযান চালানো হয়।এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে শাহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার দোকানে তল্লাশি চালিয়ে ম্যাগজিনসহ একটি অটো পিস্তল ও একটি সুইস গিয়ার(ছোরা) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা।