বুদরুচ মেহের উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
দোলন কান্তি দে(রিপোর্টার):
বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী আলহাজ্ব বুদরুচ মেহের উচ্চ বিদ্যালয়’র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে বিদ্যালয় মাঠে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী আবু মুসা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদরুচ মেহের।
অভিভাবক সদস্য মোহাম্মদ ইউসুপ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম শওকত, সাবেক যুগ্ম আহবায়ক আবুল হাশেম, দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুন, পৌরসভা বিএনপির আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন, শহীদুল আলম শহিদ, সহ-দপ্তর সম্পাদক এন এ করিম, পৌরসভা যুবদলের আহবায়ক মোহাম্মদ লোকমান, যুবদল নেতা মোহাম্মদ কামাল, কাস্তুরী হোটেল এন্ড রেস্টুরেন্টে পরিচালক ও যুবদল নেতা মোহাম্মদ লোকমান, যুবদল নেতা মঈন উদ্দিন জনি, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ খালেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন দুলাল, সাধারণ সম্পাদক আবদুল সাত্তার, পৌরসভার আহবায়ক কপিল উদ্দিন চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরানুল হক জিকু, গাজী বকতেয়ার, এনামুল হক সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক আশরাফ আলী, পারভেজ হোসেন, মাওলানা মাসুমসহ শতশত শিক্ষার্থীদের ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দ মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। প্রথম পর্বের আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন আলহাজ্ব বুদরুচ মেহের উচ্চ বিদ্যালয় এই এলাকা বিএনপি’র ঘাটি হওয়ায় গত ১৫ বছর কোন উন্নয়ন হয়নি।জাতীয়বাদী দল বিএনপি সরকার ক্ষমতায় গেলে এই স্কুলের উন্নয়ন আমি নিজ দায়িত্বে করব। এসময় প্রধান অতিথি স্কুলের উন্নয়ন কাজের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৩০হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া নিকট আগামীতেও অন্য যে কোন সমস্যায় উন্নয়ন সহযোগী হয়ে সহায়তা করার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।