একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুমন বড়ুয়া(রিপোর্টার):

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে আলিফা (৩) ও দেড় বছর বয়সী অনুরাগ নাথ নামের দুই শিশু প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার ২৫ মার্চ ২৫ ইং উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান বলেন, দুপুর ১২:৩০ মিনিটে আলিফা নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়। বিকেল

পরবর্তীতে বিকাল ৩:৩০ মিনিটে অনুরাগ নাথ নামের আরেক শিশুকে নিয়ে আসলে তাকেও মৃত ঘোষণা করা হয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

নিহত আলিফা আকুবদণ্ডী গ্রামের মো.খোরশেদ আলমের মেয়ে এবং অনুরাগ পটিয়া উপজেলার দক্ষিণ কেলিশহর গ্রামের নাথপাড়ার রুপন নাথের ছেলে।