একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে বেশি দামে পণ্য বিক্রি করায় ৪ জনকে জরিমানা

দোলন কান্তি দে:

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন  ব্যতীত বেশি দামে পণ্য বিক্রয়ের দায়ে চট্টগ্রামের বোয়ালখালীতে ৪ জনকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ১২ মার্চ ২৫ ইং দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার সারোয়াতলি ইউনিয়নের বেঙ্গুরা বাজার এলাকায় এ জরিমানা করেন।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি এবং বোতলজাত সয়াবিন তেল পরিমাণে কম থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় শামসুল আলম স্টোরের মো. ইলিয়াছকে ৫,০০০ টাকা, সবজী বিক্রেতা মোঃ ফারুককে ১,০০০ টাকা, মন্নান স্টোরের আবদুল মন্নানকে ৩,০০০ টাকা এবং হালিম স্টোরের আবদুল হালিমকে ৩,০০০ টাকাসহ ৪ মামলায় ১২,০০০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে পরিমাণে কম থাকায় ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

জব্দকৃত সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রয় করা হবে বলেও জানান তিনি।