একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ

দোলন কান্তি দেঃ

চট্টগ্রামের বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সদস্য রুনা চৌধুরী প্রমূখ।

এ সময় বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং (ওসি)’র যথাযথ দায়িত্ব পালনে সফলতা কামনা করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।