রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১
রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটির চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চিগনী চাকমা(৬০) নামের এক মহিলা নিহত হয়েছেন।এই ঘটনায় নিহতের স্বামী সুরেশ চন্দ্র চাকমাও আহত হয়েছেন।
বৃহস্পতিবার ১৩ মার্চ ২৫ ইং বিকাল ৩ টায় বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের অদূরে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটনা ঘটে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইমরুল হাসান বলেন, চন্দ্রঘোনা ফেরিঘাট হতে আসা যাত্রীবাহী নাম্বার বিহীন সিএনজি ও বাঙ্গালহালিয়া হতে ফেরিঘাটের দিকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন আহত হয়। এসময় সিএনজিতে থাকা ২ জন আহত যাত্রীকে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে চিগনী চাকমা(৬০) নামের ১ জনের মৃত্যু হয়।
দূর্ঘটনার বিষয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং জানান, হাসপাতালের আসার আগে পথেই ঐ মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরেকজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানান দুর্ঘটনাকবলিত গাড়ির ড্রাইভার , হেলপার ও ট্রাক থানা হেফাজতে আছে এবং চন্দ্রঘোনা থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।।
নিহত চিগনী চাকমা(৬০) রাঙামাটি জেলার জুড়াছড়ি উপজেলার পানকাটা পাড়া গ্রামের বাসিন্দা।