একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

রাঙ্গামাটির বিলাইছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি:

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলে মিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে পালিত হলো জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষ্যে বিশেষ র‍্যালি ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২ মার্চ ২৫ ইং সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিস বিলাইছড়ি এর আয়োজনে দিবসটি আয়োজিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার অলেন্দ্র লাল ত্রিপুরা’র সভাপতিত্বে কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা (ভা:) প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, সাংবাদিক অসীম চাকমা, জন প্রতিনিধি মো. ওমর ফারুক,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ও পরিদর্শক মল্লিকা চাকমা, সোহেল চাকমা অপারেটর নির্বাচন অফিস এবং টপি চাকমা সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

জানা যায়, বিলাইছড়ি উপজেলার মোট ভোটার সংখ্যা ২৪,১৩৭ জন।ইতোমধ্যে দেশে নতুন ভোটার ৫০ লক্ষ ৯০ হাজার এর মতো।তার মধ্যে বিলাইছড়িতে নতুন ভোটার আবেদন করেছে ১১৪১ জন।ভোটাররা যাতে নিশ্চিন্তে আগামী সকল নির্বাচনে ভোট দিতে পারে সে বিষয়ে কাজ করে যাচ্ছে সরকার।