যদি ক্ষমতায় নাও আসি তবুও জনগণের পাশে থাকবো: এম এ মালিক
ফেনচুগঞ্জ প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সংবিধানে আল্লাহর প্রতি সর্বপ্রথম আস্থা ও বিশ্বাস (বিসমিল্লাহির রাহমানির রাহিম) স্থাপন করেছিলেন এবং বিএনপি ক্ষমতায় আসলে তা পুনর্বহাল করা হবে। আমরা যদি ক্ষমতায় নাও আসি তবুও আমরা আপনাদের পাশে থাকবো। তবে তিনি আশাবাদী জনগন তাদের দোয়ায় ধানের শিষকেই রাখবেন।
বৃহস্পতিবার সিলেটের শরীফগঞ্জে জামিয়া মাদানিয়া তাহফীজুল কোরআন ফেঞ্চুগঞ্জ (মাদ্রাসা ও এতিমখানা) পরিদর্শন ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া প্রার্থনার সময় এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।
আপনাদের যেকোনো সমস্যায় যদি তিনি কাজে লাগতে পারেন তাহলে তার সাথে যোগাযোগ করবেন। বিএনপি যদি এবার তাকে ধানের শীর্ষ উপহার দেয় তাহলে তিনি উইন করবেন। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী খালেদা জিয়াকে এম এ মালিক কথা দিয়েছেন তিনি দেশেই থাকবেন এবং দেশের মানুষের সেবা করবেন। বিশ্বজুড়ে মুসলমানরা এখন নির্যাতিত। ভারত থেকে শুরু করে গাজা পর্যন্ত মুসলিমদের প্রতি নির্যাতন চলছে। বাংলাদেশের গত ১৫ বছর ধরে দেখেছেন হেফাজত ইসলামের উপর নির্যাতন চলেছে। কেউ লম্বা দাড়ি রাখতে পারত না এমনকি তাহাজ্জুদের নামাজও পড়তে পারতো না। অনেকেই জুলুম, নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়েছে।