একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

পি.কে.সেন কম্পাউন্ড পূজা উদযাপন পরিষদের নতুন কার্যকরী পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম নগরীর সদরঘাটস্থ ঐতিহ্যবাহী পি.কে.সেন কম্পাউন্ড সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

সোমবার ১৪ সেপ্টেম্বর ২৬ ইং এ উপলক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবু রাম চক্রবর্তীর সভাপতিত্বে ও উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে যদুনাথ শীল কে সভাপতি ও নির্মলেন্দু চৌধুরী ঝুলন কে কার্যকরী-সভাপতি এবং রিমন চক্রবর্তী কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে বাংলা ১৪৩৩ সনের ২০২৬ ইং সনের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে সর্বসম্মতিক্রমে প্রধান উপদেষ্টা হিসেবে দীপক চৌধুরীকে, কার্যকরী উপদেষ্টা হিসেবে সুভাষ কান্তি বিশ্বাসকে,প্রধান সমন্বয়কারী হিসেবে কাজল চক্রবর্তীকে, সমন্বকারী হিসেবে নির্মল তালুকদারকে, অর্থ-সম্পাদক হিসেবে অ্যাড.সুব্রত শীল রাজু, সহ-অর্থ সম্পাদক হিসেবে প্রকৌশলী সবুজ চৌধুরীকে, সাংগঠনিক সম্পাদক হিসেবে সঞ্জয় মোহান্তি এবং হিসাব-রক্ষক হিসেবে পিয়াল চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

সভায় নবনির্বাচিত কার্যকরী পরিষদ গঠনের পাশাপাশি আসন্ন শারদীয় দূর্গোৎসব-১৪৩৩ বঙ্গাব্দের বাজেট পেশ ও দূর্গোৎসবসহ সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনায় বিবিধ বিষয়ে আলোচনা সম্পন্ন হয়।এছাড়াও নবনির্বাচিত নেতৃবৃন্দদের পক্ষ হতে চট্টগ্রামবাসীকে মহালয়া থেকে আসন্ন শারদোৎসবের শেষলগ্ন পর্যন্ত আড়ম্বরপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে সম্পৃক্ত থাকার আমন্ত্রণ জানানো হয়।এসময় দীপক চৌধুরী, প্রবীর দাশ তপু, কাঞ্চন চৌধুরী, নির্মল তালুকদার, অরুপ দাশ পুতুল, শংকর সেনগুপ্ত, বিশ্বনাথ ভট্টাচার্য, অনুরূপ দে, রাজীব দত্ত, তুহিন শীল, রুবেল চক্রবর্তী, অভিজিৎ ভট্টাচার্য, রাহুল ধর, আবির মজুমদার, জয় দাশ বাবু, মুন বিশ্বাস, জয়জিৎ চৌধুরী, সৌরভ ধর, বাবু দাশ, সুজন মল্লিক, সুজয় দাশ, অনিমেষ সাহা, চন্দন ভট্টাচার্য, অনিক দাশ, নয়ন বল ও অনিক দে প্রমুখ বক্তব্য রাখেন।