একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

আজ চাঁদ দেখার মধ্যে দিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস

নিজস্ব প্রতিবেদক:

আজ দেশের আকাশে দেখা গেছে রমজান মাসের চাঁদ। সে হিসেবে আগামীকাল রবিবার (২ মার্চ) হবে প্রথম রোজা। আর এই চাঁদ দেখার মধ্যে দিয়ে শুরু হলো পবিত্র রমজান মাস।

আজ শনিবার (১ মার্চ) এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা রাখার উদ্দেশে ভোরে তাঁরা খাবেন সেহেরি।

আজ শনিবার ১ মার্চ ২৫ ইং সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যায়। বায়তুল মোকাররম এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পালিত হবে শবে কদর।’

আরবী ক্যালেন্ডার অনুযায়ী, হিজরী সনের মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার ওপর তা নির্ভর করে বলেও জানান তিনি।