একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চকরিয়ার বদরখালী বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৬টি দোকান।

সোমবার ১০ মার্চ ২৫ ইং সকাল ৬:১৫ মিনিটে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নি দূর্ঘটনার খবর পেয়ে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ২ টি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সুদীর্ঘ টানা ১ ঘন্টা ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ।

অগ্নিকাণ্ডের বিষয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবু জাফর জানান, চকরিয়ার বদরখালী বাজারস্থ ইউনিয়ন ব্যাংক সংলগ্ন পিছনে লেন, মাছ বাজারের দক্ষিণ লাইনের দোকানে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরো বলেন,বিদ্যুতের সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানগুলোর প্রায় ৩ কোটি টাকার মত ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।