একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চকরিয়া প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল আয়োজিত

মিজানুর রহমান(রিপোর্টার):

১৯৮২ সালে প্রতিষ্ঠিত চকরিয়া প্রেসক্লাবের সাবেক সকল সভাপতি ও নেতৃবৃন্দের জন্য দোয়া এবং চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন এম রাহান চৌধুরীর সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।

রবিবার ২৩ মার্চ ২৫ ইং ২২ রমজানে চকরিয়া উপজেলা রোডের চকরিয়া প্রেসক্লাব কার্যলয়ে এইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়।

চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও দৈনিক স্বদেশ বিচিত্রা রিপোর্টার এম আলী হোসেনের সভাপত্বিতে, চকরিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সংগ্রাম চকরিয়া প্রতিনিধি শাহাজালাল শাহেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌর শাখার সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালি, চকরিয়া থানা প্রতিনিধি এস আই বাবুল মিয়া।

ইফতার মাহফিলে চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মনির আহমেদ, দৈনিক কর্ণফুলি চকরিয়া প্রতিনিধি ও চকরিয়া নিউজ ডট কমের সম্পাদক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম, দৈনিক যুগ যুগান্তর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ফরিদ বাবু ,চকরিয়া প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশের আলোর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ,দৈনিক ভোরের ডাক, চকরিয়া প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, দৈনিক গণমানুষের আওয়াজ চকরিয়া প্রতিনিধি.এইচ এম রুহুল কাদের প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক আমার সংগ্রাম চকরিয়া প্রতিনিধি এরফান চৌধুরী, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মুক্ত খবর চকরিয়া প্রতিনিধি মোঃ রিদওয়ানুল হক , প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বায়োজিত চকরিয়া প্রতিনিধি আরফাত সানি, দৈনিক আমার সংবাদ চকরিয়া প্রতিনিধি নুরুল ইসলাম সুমন ও সাগর , আলোকিত প্রতিদিন বিশেষ প্রতিনিধি শরিফ রায়হান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় আগত অতিথিবৃন্দ চকরিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে মতবিরোধ না রেখে একটি সংগঠন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।