আড়াইহাজারে গণপিটোনিতে ডাকাত নবী নিহত
বিশেষ প্রতিনিধি আড়াইহাজা : ১ অক্টোবর আড়াইহাজার থানাধীন বিশশনন্দি ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে ডাকাতি করতে গিয়ে জন রোষানলে পরে গনপিটোনিতে নিহত হয় ডাকাত সদস্যের নবী হোসেন। জানা যায় , আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়ন দড়ি বিশনন্দী গ্রামে রাত ২:৩০ ঘটিকার সময় বৃষ্টি আসলে রান্না ঘরে চুলা ঢেকে দেওয়ার জন্য ইলিয়াসের স্ত্রী রান্নাঘরে গেলে ৩/৪ জন লোক দেখলে ডাকাত ডাকাত করে চিৎকার দেয়। এ সময় ডাকাত দল, কুলসুম বেগম(৪০), স্বামী- ইলিয়াস মিয়াকে কুপিয়ে জখম করে ডাকাত সদস্যরা। তার ডাক চিৎকারে নাঈম মিয়া(১৮), পিতা- ইলিয়াস মিয়া, ফারুক মিয়া(৪৫), পিতা- মৃত মতিন মিয়া, আবুল হোসেন(২৮), পিতা- মৃত লোকমান, সর্ব সাং- দড়ি বিশনন্দি, ঘর থেকে বের হলে ডাকাতরা তাদের কুপিয়ে গুরুতর জখন করে।
এই ঘটনায় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিলে চারপাশ থেকে লোকজন ডাকাতদের ধাওয়া করে নবী হোসেন নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে মেরে ফেললেও বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন পুলিশ সদস্যের একটি দল নিয়ে তদন্ত করতে ঘটনা স্থলে গেলে উপস্থিত স্থানীয়রা বলেন, আমাদের এলাকায় প্রায় সময় ডাকাতি হয়ে থাকে। এই ডাকাত দলের কবলে পরে এলাকার বহু বাড়িঘর ডাকাতি হওয়ায় অনেক মানুষ নিঃস্ব সর্বস্ব হারিয়েছে। তারা বলেন দীর্ঘদিনের ক্ষোভে হাতেনাতে ধরা পরায় ডাকাত সদস্য নবীকে সবাই মিলে মেরে ফেলেছি । খোঁজ নিয়ে জানা যায় নিহত ডাকাতের নাম নবী (৩২), পিতা- লুক্কু, সাং- পশ্চিম আগুআান্দি(উচিতপুরা ইউনিয়ন), থানা- আড়াইহাজারের স্থানীয় বাসিন্দা ।
ডাকাতির ঘটনা আরো জানা যায় , এরা ১০-১৫ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল । গত এলা অক্টোবর রাত অনুমান ২ ঘটিকায় উক্ত গ্রামের তিন-চার বাড়ি ডাকাতি করার পর সর্বশেষ কুলসুমের বাড়ি এই সঙ্ঘবদ্ধ দলটি ডাকাতি করতে যেয়ে ধরা খেলে ডাকাত সদস্য নবী হোসেন গণপিটুনিতে খুন হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তবে সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতাল প্রেরণ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং পুলিশ কর্তৃক লাশ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে এবং জখমী কুলসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি আরো বলেন , আড়াইহাজার থানা ডাকাতির প্রবণতা অনেক বেশি তবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছি, এলাকার গণসচেতন বৃদ্ধি করতে হবে , আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না, কেউ অপরাধ সংগঠিত করলে বা অপরাধ করলে তা থানায় অভিযোগ, মামলা অথবা জিডি করার আহ্বান জানিয়েছেন তিনি।