জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি’র ডা: ধরণীমোহনপাল রাজকালীবাড়ি মন্দির পরিদর্শন
স্টাফ রিপোর্টার কুমিল্লা : বাংলাদেশে চলমান হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশ এ মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে আসছেন। তার পরিপ্রেক্ষিতে কুমিল্লার চান্দিনা উপজেলায় ডা: ধরণীমোহনপাল রাজকালীবাড়ি মন্দিরে আজ ০১ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো: নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি মহোদয় আগমন করেন এবং রাজকালীবাড়ি মন্দির পরিদর্শন করেন। উক্ত সময়ে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মন্দিরের সভাপতি, সহ-সভাপতিদের সাথে মতবিনিময় করেন।
উক্ত পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেড, অধিনায়ক ৩ ই বেঙ্গল রেজিমেন্ট, ক্যাম্প কমান্ডার চান্দিনা আর্মি ক্যাম্প, ইউএনও এবং এসিল্যান্ড চান্দিনা, অফিসার ইনচার্জ চান্দিনা থানা, অফিসার ইনচার্জ ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, আনসার উপজেলা কমান্ডার সহ আরও অনেকে।
সম্মানিত জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া সকলের সাথে মতবিনিময় শেষে সবার মঙ্গল কামনা করেন এবং দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।