একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ২ দোকানিকে জরিমানা

 

কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটি জেলার কাপ্তাই জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ দোকানীকে ৫০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার ১৩ এপ্রিল ২৫ ইং তারিখে রাঙামাটি জেলা  ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এর নেতৃত্বে সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর জেটিঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জেটিঘাট এলাকায় ভাই ভাই হোটেলে মূল্য তালিকা না থাকায় এবং খাবার খোলা জায়গায়  রাখায় ৪ হাজার টাকা এবং সেম্পলের ঔষধ ও মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে গ্লোড ফার্মেসীকে ১ হাজার টাকা সহ সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কাপ্তাই  উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো.ইলিয়াস প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং কাপ্তাই থানা পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা প্রদান করেন।