কর্ণফুলীতে ফ্যানে ঝুলন্ত অবস্থায় রিকশা চালকের মরদেহ উদ্ধার
সুজন রায়(রিপোর্টার):
চট্টগ্রামের কর্ণফুলীতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মোঃ রাকিব হোসেন (২৫) নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ১৩ এপ্রিল ২৫ ইং সন্ধ্যা আনুমানিক ৭ টায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের নিমতলা এলাকার ইদ্রিস চেয়ারম্যান বাড়ির হাসানের ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ জসিম উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, নিজের ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসাথে ভাড়া বাসায় থাকতেন রাকিব ও তার স্ত্রী। রাকিবের স্ত্রী হঠাৎ তাকে ছেড়ে চলে যান।যাওয়ার সময় রাকিবের মোবাইলও সাথে নিয়ে যায় তার স্ত্রী। স্বামী স্ত্রীর মনোমালিন্যের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
পেশায় অটো-রিকশা চালক রাকিব হোসেন কুমিল্লা তিতাস থানার ঝাপুড় এলাকার অহিদুল ইসলামের ছেলে। ঘটনাস্থল এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতো সে।