একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

কুড়িগ্রামে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

সুমন চৌধুরী:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দায়িত্বরত থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর সিপাহী নাসিম উদ্দিন নিজের অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন ব‌লে জানা গেছে।

বৃহস্প‌তিবার ১ জানুয়া‌রি ২৬ ইং দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিটে এ দূর্ঘটনা ঘ‌টে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ ফুলবাড়ী থানার ও‌সি মাহমুদ হাসান নাঈম জানান, রাত ১ টার দি‌কে বি‌জি‌বির ওই সদস্য ডিউটির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে বের হন। এর কিছুক্ষণ পর হঠাৎ গুলির শব্দ শোনা গেলে গঙ্গারহাট বিওপি ক্যাম্পের সদস্যরা খোঁজ নিয়ে গ্যারেজের পেছনে তাকে পড়ে থাকতে দেখেন।তা‌কে উদ্ধার করে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত‌ ঘোষণা করেন।

রাত ৩ টার দি‌কে ফুলবা‌ড়ী হাসপাতাল থে‌কে আমা‌দের ফোন করার প‌র হাসপাতা‌লে গি‌য়ে মরদেহ থানায় নেওয়া হয়।এ বিষ‌য়ে এক‌টি ইউডি মামলা ন‌থিভুক্ত করা হয়ে‌ছে।মর‌দেহ ময়নাতদন্তের জন্য কু‌ড়িগ্রাম ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।বিষ‌য়টি গুরুত্ব দি‌য়ে তদন্ত করা হ‌চ্ছে।

নিহত নাসিম উদ্দিন ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট বিওপিতে কর্মরত ছি‌লেন।তিনি ঝিনাইদহ সদর উপ‌জেলার খাজুরা গ্রা‌মের বাবুল মিয়ার ছে‌লে।