একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চট্টগ্রামে চসিকের ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সুমন বড়ুয়াঃ

ডিউটি শেষে রাতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্য মুবিনুল ইসলাম নয়ন (২৮)। তিনি সিএমপিতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার ১ জানুয়ারি ২৬ ইং রাত ২:৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে ডিউটি শেষে কোতোয়ালী থানার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন তিনি। যাত্রাপথে কদমতলী আর্টমাচ মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি ময়লা পরিবহণে ব্যবহৃত ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে আহত হন তিনি। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।

নিহত মুবিনুল ইসলাম নয়ন কক্সবাজারের চকরিয়ার বুড়ি পুকুর গ্রামের কালা মিয়া সওদাগরের বাড়ির নুরুল আমিনের ছেলে।