একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চট্টগ্রামের নাজিরপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাই চক্রের ৭ জন গ্রেফতার

সুমন চৌধুরী:
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া হতে ২৩০ (দুইশত ত্রিশ) পিস ইয়াবা সহ ৭ ইয়াবা ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপি মহানগর গোয়েন্দা(উত্তর) টিম।এসময় ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ মোট ৯১২০/- টাকা ও উদ্ধার করা হয়।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২৫ ইং রাত ১২:৪৫ মিনিটে নাজিরপাড়া কালী বাড়ী রোডস্থ মৃত নুর বক্সের বাড়ীর মনার বসত রুমের ভিতরে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি উত্তর বিভাগ এর অফিসার ফোর্সসহ টিম পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া কালী বাড়ী রোডস্থ মৃত নুর বক্সের বাড়ীর মনার বসত রুমের ভিতরে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্য এমরান হোসেন রানা প্রকাশ মনা (৩২), মোঃ মারুফ হোসেন (২৩), মোঃ আজাদ (৩৫), আমজাদ হোছাইন (৩২), মোঃ জিশান (২৩), মোঃ সোহেল পারভেজ (২৬), অয়ন শীল (২১) নামের ৭ জনকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত হতে সর্বমোট ২৩০ (দুইশত ত্রিশ) পিস ইয়াবা ও ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ মোট ৯১২০/- টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।