একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আটক

অরুপ কুমার বড়ুয়া:
চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.নওশেদ আলমকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বৃহস্পতিবার ৩ জুলাই ২৫ ইং তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ধরে থানায় নিয়ে আসলে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ধরে তাকে থানায় নিয়ে আসলে তাকে আমরা পুলিশ হেফাজতে নিই। কোতোয়ালী থানার একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
আটককৃত নওশেদ আলম মৃত মো. আবু জাফরের ছেলে।