দাউদকান্দিতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
আলী হোসেন বাবুল:
দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ের একটি মামলার তদন্তের অংশ হিসেবে ছাত্রলীগের সাবেক নেতা ও পৌর আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দাউদকান্দি পৌর সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন এবং পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিকাশ সাহা (৬১)। শাহাদাত হোসেন উপজেলার তুজারভাঙ্গা গ্রামের রেনু মিয়ার ছেলে। অন্যদিকে, বিকাশ সাহা সাহাপাড়া গ্রামের মৃত কৃষ্ণ রঞ্জন সাহার পুত্র। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত চলছে। সেই মামলার ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।