একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

দাম বেশী রাখায় বোয়ালখালীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ভোগ্যপণ্যের দাম বেশি রাখায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ২ মার্চ ২৫ ইং বিকাল ৩ টায় পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন।

অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পূর্ব কালুরঘাট বাদামতল এলাকার আল্লাহর দান নামক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, আলী স্টোরকে ৫ হাজার টাকা এবং পেতন আউলিয়া দরগা গেইট এলাকার মা-বাবা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।