হালিশহর থানা বিএনপি উদ্যোগে আবদুল্লাহ আল নোমান স্মরণে দোয়া মাহফিল
লিটন দাশ শিবু:
সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও জননেতা আবদুল্লাহ আল নোমান স্মরণে হালিশহর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ মার্চ ২৫ ইং বাদ এ আছর হালিশহর এ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন , সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন রাসেল, উত্তর হালিশহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জামাল, বিএনপি নেতা নান্নু চৌধুরী, মোহাম্মদ সফি, সৌরভ শাহীন, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম এ গফুর বাবুল, যুবদল নেতা আতাউর রহমান লিটন।
উক্ত দোয়া মাহ্ফিলে আরো উপস্থিত ছিলেন, হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন জুয়েল এবং সদস্য সচিব সামিউল কবির সহ স্থানীয় বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।