পশ্চিম শাকপুরা মগদেশ্বরী মন্দিরে বাৎসরিক উৎসব ও গীতা পাঠ প্রতিযোগিতা সম্পন্ন
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা শ্রীশ্রী মা মগদেশ্বরী সেবা খোলায় অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক উৎসবের।
শনিবার ১ মার্চ ২৫ ইং উৎসব উদযাপন পরিষদ-২০২৫ এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীশ্রী মা মগদেশ্বরী মায়ের পূজা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসব পরিচালনা কমিটির সভাপতি শ্রী সুজয় চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা আমাদের সন্তানকে এমনভাবে গড়ে তুলবো যেন তারা শুধু পড়া-লেখায় নয়, তার অর্জিত জ্ঞানের মাধ্যমে সমাজের মানুষের মঙ্গল বয়ে আনতে পারে।
বাগীশিপ-বোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাশ’র মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল আর কানুনগোপাড়া শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরী কালী মন্দির গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী প্রমী ঘোষের গীতা পাঠের মধ্য দিয়ে
হয় অনুষ্ঠানের মূলপর্বের শুভারম্ভ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাগীশিপ শাকপুরা ইউনিয়নের সদস্য প্রিয়তোষ নাথ অভি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রিয় কমিটির যুগ্ম- আহবায়ক মাষ্টার রনজিৎ দাশ।প্রধান বক্তা ও বিচারকের দায়িত্ব পালন করেন বাগীশিপ- বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক রূপন দাশ।
আমন্ত্রিত অথিতি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনি আইচ ও গীতা বান্ধব রয়েল বোস। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ শ্যামল ঘোষ। এছাড়া বিশেষ অথিতি ছিলেন ডাঃ উত্তম শর্মা, প্রধান শিক্ষক সিমলা সেনগুপ্ত, রাজীব ধর ও সঞ্জয় রায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান, তার সকল কর্মে তিনি স্বয়ং ফল প্রদান করেন আর মৃত্যু পরবর্তী ঈশ্বর প্রাপ্ত হন। আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে নিজের বুদ্ধি ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনও খারাপ কাজে ব্যবহার করবেন না। কোন ষড়যন্ত্রে কখনও নিজেকে লিপ্ত করা উচিত নয়। এসময় বক্তৃরা স্বার্থহীন ভাবে সমাজের ভালোর জন্য কাজ করার উপরেও গুরুত্বারোপ করেন।