ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি অটো রিক্সা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে পারভেজ নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২৫ ইং সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।মর্মান্তিক এ দূর্ঘটনার সময় পারভেজের হাতের কব্জি উড়ে যায়।
নিহতের পারভেজের বাড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা গ্রামে। সে ওই এলাকার জনৈক ইউসুফের ছেলে এবং নাজিরহাট কলেজের বিএনসিসি ক্যাডেট কোরের টীম লিডার।
জানা যায়, বিকাল আনুমানিক ৫ টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোড়ের মাথা এলাকায় সিএনজি অটো রিক্সার সাথে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তানিয়া (৪০) নামে এক নারী নিহত হয়। একই দূর্ঘটনায় পারভেজের হাতের কব্জি শরীর থেকে বিছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হলে মুমূর্ষ অবস্থায় পারভেজকে চমেক হাসপাতাণে প্রেরণ করার পথে তার মৃত্যু হয়।