একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বান্দরবানে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ১

মঈন উদ্দিন মাহমুদ(রিপোর্টার):

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে দেশীয় অস্ত্রসহ রিকসন মিয়া (৩৪) নামের একজন চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ২৪ ফেব্রুয়ারি ২৫ ইং রাতে বান্দরবানের সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা যায়, গভীর রাতে জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় রিকসন মিয়াসহ আরো কয়েকজন জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা তাদের ঘেরাও করে। এ সময় স্থানীয়রা রিকসন মিয়াকে অস্ত্রসহ ধরতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ গেলে রিকসন মিয়াকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক জানান, গ্রেপ্তার রিকসন মিয়াসহ কয়েকজন সেখানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়রা রিকসন মিয়া নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রিকসন মিয়া সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রিকসন মিয়া নরসিংদী জেলার পাঁচধোনা ইউনিয়নের নেহের সোলাইমান গ্রামের মো. সোলাইমান মিয়ার ছেলে।