একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

মঈন উদ্দিন মাহমুদ(রিপোর্টার):

বান্দরবানে ২৪ মার্চ রাতে সড়ক ও জনপদ কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার ২৫শে মার্চ দুপুরে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি এর নেতৃত্বে সড়ক ও জনপদ কলোনীতে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানের পাশাপাশি প্রতিটি পরিবারকে ২৫০০ টাকা করে মোট ২২৫০০ টাকা নগদ তুলে দেয়া হয়।

মানবিক সহায়তা প্রদানকালে সেনা জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও সর্বদা সচেষ্ট।জনসাধারণের সকল দুঃসময়ে সেনাবাহিনী পাশে থাকবে এবং ভবিষ্যতেও সকলের জন্য কাজ করে যাবে।