একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

রাঙ্গামাটির বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত

 

জেসমিন জুঁই(রিপোর্টার):

২৫ মার্চ ১৯৭১ সালে সংগঠিত গণহত্যার স্মরণে সারাদেশের মতো রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ২৫ মার্চ সকাল ১১:০০ টায় বিলাইছড়ি উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে এ উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম ফকির, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা,উপজেলা শিক্ষা অফিসার(ভা:) নিরালা কান্তি চাকমা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভা:) সুজন বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন-স্ট্রাক্টর বখতেয়ার হোসেন, শিক্ষক- জসীম উদ্দীন তালুকদার, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, লিসা পাংখোয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।