বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২
বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারি ২৫ ইং সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসেন (৩৩) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। অন্যদিকে বান্দরবান বাসষ্টেশন মানুর টেক এলাকায় চিনি বোঝাই ট্রাক উল্টে শামসুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য সহ ৩ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা থেকে চিনি বোঝাই বান্দরবানগামী ট্রাকটি বাসষ্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে সহকারী চালক শামসুল ইসলাম (৪০) মারা যায়। এ ঘটনায় আহত হয় ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ তিন জন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাক মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটর সাইকেলে থাকা দুই আরোহী গুরুত্ব আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পার্শবর্তী কেরানিহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোটর সাইকেল চালক মো: হোসেন (২৮) মারা যায়।
দূর্ঘটনার বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।পৃথক দূর্ঘটনায় দুই পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছেন।গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
নিহত ট্রাক চালক শামসুল ইসলাম ময়মনসিংহের বাসিন্দা ও নিহত হোসেন বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকার বাসিন্দা।