একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে গাছ চাপায় একজনের মৃত্যু

দোলন কান্তি দে:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গায় মাথায় গাছ চাপা পড়ে নাছের আহমেদ (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১৮ মার্চ ২৫ ইং দুপুর ২:৩০ মিনিটে করলডেঙ্গা পাহাড়ের লেবু বাগানে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

দূর্ঘটনায় মৃত্যুর বিষয়ে নিহতের ভাইপো মো.আজিজ বলেন, সকালে পাহাড়ে তার বাগানের বিক্রি করা গাছ কাটার সময় তা তদারকি করতে সেখানে যান তিনি।সেখানে একপর্যায়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

দূর্ঘটনার বিষয়ে গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক মো. সোহেল জানান, বাগানের বিক্রি করা গাছ কাটার সময় গাছ তার মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি।পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.প্রিয়তা দাশ হিমু বলেন, বিকেল ৩টার দিকে নাছের নামের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। স্বজনদের বক্তব্য অনুসারে তার মাথায় গাছ পড়েছে বলে জানা গেছে।

৪ ছেলে ও ৬ মেয়ের জনক নিহত নাছের বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।