মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত
সুমন বড়ুয়া:
ক্লাসের পাঠদান শেষে বাড়ি ফেরার পথে মিরসরাই বড়তাকিয়া মাজার গেইট এলাকায় পিকআপের ধাক্কায় রীনা রানী ভৌমিক (৫৩) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ ২৫ ইং দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেইট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অরুপ নাথ(১৮) ও স্বপন নাথ (৭০) নামের আরো ২ জন আহত হয়েছেন।গুরুতর আহত স্বপন নাথের অবস্থা অবনতি হওয়ায় স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মিনার হোসেন জানান, মঙ্গলবার দুপুরের দিকে বড়তাকিয়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী লাইনে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে ধাক্কা দেয়। এ সময় এক স্কুল শিক্ষিকা প্রাণ হারান। এ ঘটনায় পিকআপটির চালককে আটক করা হয়েছে।
দূর্ঘটনার বিষয়ে খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল ভৌমিক জানান, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেওয়া হচ্ছিল। ক্লাস শেষে বাড়ি ফের জন্য বড়তাকিয়া মাজার গেইট এলাকায় সড়কের পাশে অপেক্ষা করছিলেন শিক্ষিকা রীনা রানী ভৌমিক (৫৩)।এসময় দ্রুতগামী একটি পিকআপ সড়কের পাশে এসে রীনা রানীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।রীনা রানী দীর্ঘ ২০ বছর ধরে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রীনা রানী উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সুধাংশু আমিন বাড়ির আজিত চন্দ্র নাথের স্ত্রী।
আহত নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী অরুপ নাথ(১৮)
জোরারগঞ্জ থানা গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র এবং আহত স্বপন নাথ (৭০) পেশায় রাজমিস্ত্রী।