একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে চক্ষু চিকিৎসালয়সহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দোলন কান্তি দে:
চট্টগ্রামের বোয়ালখালীতে নানা অসংগতির কারণে বনি হাসান চক্ষু চিকিৎসালয়সহ ৩ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে দাঁতের চিকিৎসা করায় ম্যাক্স ডেন্টাল কেয়ার নামক একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

মঙ্গলবার ১ জুলাই ২৫ ইং দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতবোয়ালখালী সদরে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, বিএমডিসি নম্বর বহির্ভুত ডাক্তার বসিয়ে অবৈধভাবে দাঁতের চিকিৎসা প্রদান করে আসছিলো ম্যাক্স ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানটি। এই ধরণের চিকিৎসায় রোগীদের স্বাস্থ্যঝুঁকিতে পড়ার সমাভাবনা রয়েছে। তাই ম্যাক্স ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়া দায়িত্বে অবহেলাসহ নানা অসংগতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এবং মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের মাহাদী ওয়াসিকে ২০ হাজার টাকা, এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের আরমান হোসেনকে ৫ হাজার টাকা এবং দিদার হাড় ভাঙা চিকিৎসালয়ের দিদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।