সাবেক সাংসদ জাফর আলমের আরো ৩ দিনের রিমান্ড মঞ্জুর
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের আরো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার ২ জুলাই ২৫ ইং সকালে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে উভয় পক্ষের শুনানি শেষে নতুন আরো একটি মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালদের এপিপি গোলাম সরোয়ার।এসময় নিরাপত্তার কারণে চকরিয়া পৌর শহরের নিরাপত্তা বৃদ্ধি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানা যায়, সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে ৭টি মামলায় ১৮ দিন রিমান্ড মঞ্জুরের পরবর্তীতে রিমান্ডের ১৪ দিন শেষে ২ জুলাই তাকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।পরবর্তীতে শুনানি শেষে নতুন একটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।একই সাথে আগের অবশিষ্ট ৪ দিনের রিমান্ড সংযুক্ত করে সর্বমোট ৭ দিনের রিমান্ড কার্যকর করা হয়।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।এসময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ভূমিকা পালন করে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্কতা অবলম্বন করে।