একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দোলন কান্তি দে(রিপোর্টার):

চট্টগ্রামের বোয়ালখালীর জোট পুকুর পাড় ও দরফ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ৯ মার্চ ২৫ ইং সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার জোট পুকুর পাড় ও দরফ পাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন ।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মক্কা-মদিনা স্টোর এর মালিক আহামদুল হককে ১০ হাজার টাকা, কবির ব্রাদার্সের মালিক রবিউলকে ২ হাজার টাকা ও হাজী ছালেহ স্টোরের মোঃ শফিকুল ইসলামকে ৩ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় বোয়ালখালী থানা পুলিশের টিম আদালত পরিচালনায় সহযোগিতা করেন।