বোয়ালখালীতে পাঁচ বসতঘর আগুনে পুড়ে ছাই
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ টি বসতঘর।
শনিবার ৮ মার্চ ২৫ ইং সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার ডাক্তারের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে মনে করা হচ্ছে যা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় আবদুস শুকুরের সেমি পাকা ঘর, শেখ জাফর উল্লাহর টিন সেট ঘর, মোহসেন আলীর সেমি পাকা ঘর, শেখ শহীদের সেমি পাকা ঘর এবং হোসেনের পাকাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয়রা।