বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা
মেনন দাশ(রিপোর্টার):
চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠান ও অনুমোদন বিহীন পুকুর ভরাট করায় আবুল কালাম নামের একজনকে সহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ৫ মার্চ ২৫ ইং বিকালে পৌরসভার মুরাদ মুন্সির হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অনুমোদন বিহীন সয়াবিন তেল বোতলজাত করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বাচা মিয়া স্টোরকে ১০ হাজার টাকা ও বশর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে উপজেলার চরণদ্বীপ ও কালুরঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অনুমোদন বিহীন পুকুর ভরাট করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আবুল কালাম মেম্বার নামের একজনকে ১০ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ শাহজালাল সুপার স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।