একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী গ্যাং এর ২ সদস্য গ্রেপ্তার

দোলন কান্তি দে(রিপোর্টার):

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী গ্যাং এর ২ সদস্যকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশের টিম।

বুধবার ০৫ মার্চ ২৫ ইং তারিখ সকাল ৭:৩০ মিনিটে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকায় বিশেষ এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু মুছা ও এএসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইং চান্দগাঁও থানার বহদ্দারহাট বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় চান্দগাঁও থানার মামলা নং-১৭, তারিখ-১৮/০২/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড মামলার আসামী ছিনতাইকারী গ্যাং এর সক্রিয় সদস্য মোঃ শাহিন কবির (২৭) ও জাওয়াদুল করিম খাঁন (২০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ শাহিন কবির (২৭) কুমিল্লা জেলার লাকসাম থানার ০৩নং ওয়ার্ড, বাইপাস ইউপি’র মাস্টার বাড়ির মোঃ মনির হোসেন ও আয়েশা বেগম এর পুত্র এবং জাওয়াদুল করিম খাঁন (২০), চট্টগ্রাম নগরীরর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল চৌধুরী পাড়া, জাফর আলী খাঁন চৌধুরী বাড়ীর আলী আজম খাঁন ও সেলিনা আক্তার এর পুত্র।