একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৪

মেনন চন্দ্র দাশ:

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছেন সেনাবাহিনী।

শুক্রবার ২৫ এপ্রিল ২৫ ইং ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে লেঃ কর্ণেল মোঃ সালাহ উদ্দিন আল মামুন, পিএসসি, এর নেতৃত্বে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের বিষয়ে লেঃ কর্ণেল মোঃ সালাহ উদ্দিন আল মামুন জানান, এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছিল আটককৃতরা।এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় সেনাবাহিনীর টিম।এসময়(চার) রাউন্ড রাইফেল এ্যামোনিশন, ১০ (দশ) রাউন্ড শটগান এ্যামোনিশন, ৩ টি পাসপোর্ট ২৫ (পঁচিশ) টি মোবাইল ফোন,২১ (একুশ) টি দেশীয় অস্ত্র ও নগদ ১,৭৬,৪২৫.০০ (এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশত পঁচিশ) টাকা সহ শহীদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জোবাইদ আকবর (২৬) ও মো. মোরশেদ (৪৭) নামের ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।