একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

শফিকুল ইসলামকে সভাপতি করে চরনদ্বীপ ইউসি বিদ্যালয়ের কমিটি অনুমোদন

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম।

বুধবার ২২ এপ্রিল ২৫ ইং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা -২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ছাড়াও অন্যান্য সদস্যরা হলেন, পদাধিকার বলে সচস্য সচিব প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, শিক্ষক সদস্য মোহাম্মদ হুছাইন ও অভিভাবক সদস্য মুজিবুল হক।

উল্লেখ্য, মোহাম্মদ শফিকুল ইসলাম শাহিন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও প্রাক্তন সাংসদ সদস্য মরহুম সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিন জেলার যু্বদলের সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন।

নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে বক্তৃতায় তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান ১৯৬৬ সালে আমার পিতা প্রতিষ্ঠা করেন। অত্র ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালিন সময়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠায় মনোনিবেশ করেছিলেন তিনি। আজ সবার আন্তরিক প্রচেষ্টায় বোর্ড কর্তৃক এই বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে আমার উপর দায়িত্ব অর্পন করা হয়েছে। এটা আমার জন্য গর্বের, পাশাপাশি আনন্দ এবং সম্মানেরও বটে।

তিনি আরো বলেন, এই বিদ্যালয় নিয়ে আমারও অনেক স্বপ্ন ও পরিকল্পনা আছে। আজ যে সুযোগ আমি পেয়েছি, সে সুযোগকে কাজে লাগিয়ে মনপ্রাণ উজার করে বিদ্যালয় উন্নয়নে কাজ করে যাবো।শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার।

শিক্ষক আর শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাণ হলেও অভিভাবকদের বিদ্যালয়ের প্রাণশক্তি উল্লেখ করে তিনি বলেন, আমি একক হলে আমার কোন অর্জন হবেনা কিন্তু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক আর পরিচালনা পর্ষদ মিলে যদি আমরা হতে পারি তখনই সম্ভব হবে আমাদের সফলতা। বিদ্যালয় পরিচালনায় সবার ঐকান্তিক সহযোগিতায় অত্র বিদ্যালয়কে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন তিনি।