একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

বোয়ালখালী টপ অ্যাচিভার স্কাউটস অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

মেনন দাশ(রিপোর্টার) :
বোয়ালখালী টপ অ্যাচিভার স্কাউটস অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৬ মে ষোড়শ বোয়ালখালী উপজেলা স্কাউট সমাবেশে পিএস রি-ইউনিয়নে প্রসিডেন্ট’স স্কাউট জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও পিএস মামুন হাসানের সঞ্চালনায় পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এসএম শাহে নেওয়াজ আলী মির্জা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিশনার মোহাম্মদ আলী, সাবেক উপজেলা কমিশনার বিশ্বজিৎ বড়ুয়া, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা সম্পাদক মো. নুরুল আকতার, কোষাধ্যক্ষ নজির আহমদ, লিটন চন্দ্র দে, মোহাম্মদ হোসাইন মাহমুদ ও জোনায়েদ ফারুক।

অনুষ্ঠানে পিএস অ্যাওয়ার্ড অর্জনে বিশেষ অবদান রাখায় এসএম শাহে নেওয়াজ আলী মির্জা, মোহাম্মদ আলী, বিশ্বজিৎ বড়ুয়া, জানে আলম, লিটন চন্দ্র, মোহাম্মদ হোসাইন মাহমুদ ও মো. নুরুল আকতারকে অ্যাসোসিয়েশনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আয়োজনে বোয়ালখালী টপ অ্যাচিভার স্কাউটস অ্যাসোসিয়েশনের ২৯ জন সদস্য অংশগ্রহণ করেন।