একটি ‍নিরপেক্ষ জাতীয় সাপ্তাহিক

রাউজানে সাবেক যুবদল নেতা গুলিবিদ্ধ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে জানে আলম নামে এক সাবেক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে।

হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

সোমবার (৫ জানুয়ারী) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ফেইসবুকে লাইভে তাকে হাসপাতাল নেওয়ার পথে একজন জানান, তাকে কিছু দৃর্বত্তরা গুলি করে পালিয়ে গেছে। তার বুকে ২টি গুলি করা হয়েছে বলে তিনি জানান।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম শহরের এভারকেয়ার বেসরকারী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টা।